হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল গ্রেফতার

ঢাকা মহানগর হেফাজত ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজহারুলকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ। তার বিরুদ্ধে একাধিক নাশকতার অভিযোগ ও মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর