ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধু

ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের গৃহবধূ।সোমবার বিকাল ৪টার দিকে শহরের একটি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।আর এই সংবাদে খুশি তার পরিবার সহ সবাই।

এ বিষয়ে তার পরিবারের ব্যক্তিবর্গ জানান, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসার পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন।

বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যা সন্তান বের করেন। এর আগে ওই গৃহবধূর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবার থেকে আরো জানানো হয় , এক সঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবেনা।

হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর