অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ (৫০) ও অমিসহ (৩০) পাঁচ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
সোমবার (১৪ জুন) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি করেন।
মঙ্গলবার (১৫ জুন) সকালে তিনি বলেন, গতকাল রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
এই মামলার অন্য আসামিরা হলেন- নাসির উদ্দিন মাহমুদের দুই রক্ষিতা লিপি আক্তার (১৮) ও সুমি আক্তার (১৯) এবং অমির গার্লফ্রেন্ড নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।
এর আগে গতকাল সোমবার দুপুরের দিকে উত্তরার সেক্টর-১ এর ১২ নম্বর রোডস্থ নিজস্ব বাসা (১৩ নং) থেকে নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পরীমনির করা মামলায় তাদের গ্রেফতারের সময় বাসায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
বার্তাবাজার/নব