বয়স না হওয়ায় ভাতা পাচ্ছে না শারীরিক প্রতিবন্ধী সুহায়বা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বাক প্রতিবন্ধি বিপ্লব শেখের ঘরে সুহায়বার জন্ম।
মিষ্টি চেহারার শিশু কন্যাটি তোতা পাখির মতো কথা বলে। কিন্তু ভাগ্যের পরিনাম বাঁধাগ্রস্থ করে দিয়েছে তার ছোট্টো নিষ্পাপ ফুলের মতো জীবন।শিশুটির জন্ম থেকে তার হাত পা আঙ্গুল বিহীন।নিজে চলাফেরা এমনকি খেতেও পারে না।
পিতা বিপ্লব শেখ রাজমিস্ত্রির জোগালের কাজ করে সংসার চালান। কিন্তু বাক প্রতিবন্ধি হওয়ায় বেশির ভাগ সময় থাকেন বেকার।
দরিদ্র এবং বাক প্রতিবন্ধী বিপ্লব শেখ ফুটফুটে সুন্দর এই কন্যা শিশুটি নিয়ে পড়েছেন বিপাকে। এদিকে দরিদ্রতার শিকার হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বিপ্লব শেখ।
তার নিজের কোনো জমি জমা নেই। এই দম্পত্তির ৭ বছরের আরেকটি কন্যা রয়েছে।
শিশুটির মা চুমকি বেগম সাক্ষাৎকারে বার্তা বাজার কে জানান, জন্ম থেকেই তার মেয়েটি প্রতিবন্ধী এবং বয়স না হওয়ার কারনে তার ভাতা হচ্ছে না। বেশির ভাগ সময় দুই সন্তান নিয়ে অর্ধাহারে দিন কাটায় এই অসহায় পরিবারটি। সমাজের বিত্তবানদের কাছে পরিবারটি আর্থিক সহায়তা কামনা করেছেন।
এ ব্যাপারে শৈলকুপার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ বার্তা বাজার কে জানিয়েছেন, শিশুটির বয়স ৬ বছর না হওয়া পর্যন্ত তাকে কোনো ভাতা প্রদান করা যাচ্ছে না।
এমতাবস্থায় পরিবারটি সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। কোন সহৃদয়বান ব্যক্তি সেচ্ছায় আর্থিক সহায়তা করতে নগদ একাউন্ট নং ০১৭৯২৪৮৫৭৪০ প্রতিবন্ধী শিশুটির মা চুমকি বেগমের সাথে যোগাযোগ করুন।
এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি