পাকুন্দিয়ায় ‘ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

“আশ্রয়নের অধিকার শেখ হাসিনা উপহার” মুজিবশতবর্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আলোকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫১টি ভূমিহীন পরিবারকে দ্বি-কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে উপজেলার ৭৫ টি ঘর নির্মাণের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে।

গুণগত মান ঠিক রেখে নির্ধরিত সময়ের মধ্যে ঘরগুলো নির্মাণ নিশ্চিতের লক্ষ্যে সোমবার (১৪ জুন) উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের আউলিয়াপাড়া এবং সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামে নির্মাণ কাজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -৪, গুলশান আরা।

পরিদর্শনকালে তিনি উপকরণ সামগ্রী মান সম্মত কিনা তা যাচাই করেন এবং যথাযথ পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ঘরের কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( রাজস্ব শাখা, অর্পিত সম্পত্তি সেল ও জে এম শাখা) কিশোরগঞ্জ মোঃ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) মোঃ একেএম লুৎফর রহমান, পাটুয়াভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ শাহাবউদ্দিন, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হামিদ টিটু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিম প্রমুখ ।

হুমায়ুন কবির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর