দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জন মারা গেছেন।
মঙ্গলবার (১৫ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম।
তিনি বলেন, মৃত ১২ জনের মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত হয়ে ও বাকি ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, রাজশাহীর ২ জন ও নওগাঁর ১ জন রয়েছেন।
তিনি আরও বলেন, রামেকে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। রামেকে মোট করোনা রোগী ৩২৫ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ১৫৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ জন।
বার্তাবাজার/নব