অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ (৫০) ও অমিসহ (৩০) পাঁচ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এই মামলার অন্য আসামিরা হলেন- নাসির উদ্দিন মাহমুদের দুই রক্ষিতা লিপি আক্তার (১৮) ও সুমি আক্তার (১৯) এবং অমির গার্লফ্রেন্ড নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।
সোমবার ১৫ জুন) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর আলম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে বিমানবন্দর থানায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক মামলাটি দায়ের করেছেন।
এর আগে গতকাল সোমবার দুপুরের দিকে উত্তরার সেক্টর-১ এর ১২ নম্বর রোডস্থ নিজস্ব বাসা (১৩ নং) থেকে নাসির উদ্দিন মাহমুদকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পরীমনির করা মামলায় তাদের গ্রেফতারের সময় বাসায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
বার্তাবাজার/নব