ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য। ২০২০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি এই পদ পান।
এছাড়া তিনি ডেভেলপার ব্যবসার সাথে ৪ দশক ধরে যুক্ত বলেও জানা গেছে। কুঞ্জ ডেভেলপার্স লিমিটডেটের চেয়ারম্যান নাসির উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ থেকে পড়াশোনা করেন। নাসির ও তার প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করেন।
তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের উত্তরা ক্লাবের নির্বাচিত সভাপতি এবং লায়ন ক্লাবের ঢাকা জোনের চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, পরীমণির দায়ের করা মামলায় সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাথে গ্রেফতার করা হয় তার সহযোগী অমি ও ৩ নারীকে।
বার্তা বাজার/এসজে