দুই বাসের ধাক্কাধাক্কিতে রাজধানীতে আবারও একজনের মৃত্যু

রাজধানীর মালিবাগে এক বাসের ধাক্কায় অন্য বাসের ভেতরে বসে থাকা যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুন) রাতে মালিবাগ পদ্ম সিনেমা হলের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান রানা (২৫)। তিনি খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার আনিছুর রহমানের ছেলে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম জানান, মালিবাগ এলাকায় আকাশ পরিভনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয় তুরাগ পরিবহনের একটি বাসকে। এসময় তুরাগ পরিবহনের বাসের ভেতরে বসে থাকা মেহেদী হাসান রানার গলায় জানালার কাচ ভেঙে ঢুকে যায়।

ঘটনাস্থলেই মেহেদী হাসান রানা মারা যায় উল্লেখ করে তিনি জানান, ঘটনার পরপরই বাস দু’টোকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক দু’জন পালিয়ে যায়।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে রাজধানীর শেওড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নামে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় সারাদেশে। তখন দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর