জামালপুরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ
করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জামালপুর জেলা প্রশাসন। এ বিধিনিষেধ কার্যকর করতে আজ থেকে মাঠে নেমেছে জেলা-উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
আজ বিকালে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে সচেতনা বৃদ্ধির জন্য লাল নিশান টানিয়ে দিয়ে আসেন।
এছাড়াও সচেতনতা বৃদ্ধির জন্য পৌর শহরের বাগেরটাহা, মুসলিমাবাদ, কাচারিপাড়ায় ভ্রামমান অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পড়ায় পথচারি, যানবাহন চালক ও যাত্রীদের জরিমানা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিটুস লরেন্স চিরান বলেন, সচেতনতা বৃদ্ধির জন্য করোনা রোগীদের চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে লাল নিশান টানিয়ে দেয়া হচ্ছে। সংক্রমের হার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে।
বার্তাবাজার/ই.এইচ.এম