নতুন মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

মুশফিকুর রহিম আরো একটি নতুন মাইলফলক স্পর্শ করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তিনি পূর্ণ করেছেন ১১ হাজার রান।

আফগানিস্তানের বিপক্ষে ব্যক্তিগত ৫৪ রানে এই মাইলফলকে পৌঁছে যান মুশফিক।

প্রসঙ্গত, ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিমের। লর্ডসে জীবনের প্রথম টেস্ট খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। পরের বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকও হয়ে যায় তার।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি মিলিয়ে ৩২৮ ম্যাচে ২১ সেঞ্চুরি ও ৮০ হাফসেঞ্চুরি সহ ১২ হাজার ৭২৪ রান করেছেন দেশসেরা ওপেনার।

দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। ৩২১ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৭৭ হাফসেঞ্চুরি সহ বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ১১ হাজার ৪৭১ রান। এ দুজনের পরেই মুশফিকের অবস্থান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর