সিরাজদিখানে একশত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১শত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী তারেক শিকদার (৫০) উপজেলার মালখানগর ইউনিয়নের চিকনিসার গ্রামের মৃত আ: সাত্তার সিকদার ছেলে।

সোমবার (১৪ জুন) বিকাল ৫ টার দিকে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর দিকনির্দেশনা এসআই সেকেন্দার আলী এএসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির সময় উপজেলার মালখানগর ইউনিয়নের চৌরাস্তা থেকে গ্রেফতার করেন।

আগামীকাল মঙ্গলবার ১৫ জুন দুপুরে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রির সময় ১শত পিস ইয়াবা ট্যাবলেট সহ তারেক সিকদারকে গ্রেফতার করি। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ সোপর্দ করার হবে।

মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর