ভালুকায় সড়ক পরিবহন শ্রমিক লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‌্যালী আলোচনা মিলাদ ও কেক কাটার মধ্য দিয়ে ভালুকায় পালিত হল সড়ক পরিবহন শ্রমিকলীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ১৪ জুন সোমবার বিকালে সড়ক পরিবহন শ্রমিক লীগ ভালুকা আঞ্চলিক শাখার আয়োজনে সংগঠনের দলীয় কার্যলয়ে স্থানীয় সরকারি ডিগ্রী কলেজ সংলগ্ন এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পরিবহন শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সভাপতি মনিরুল ইসলাম মনির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোকবুল হোসেন, মহিলা শ্রমিকলীগ সভাপতি মেঘলা আক্তার লিলি,সাধারন সম্পাদক মর্জিনা মনি, সাংগঠনিক সম্পাদক শেখ জালাল উদ্দিন আহম্মেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সভাপতি ও সম্পাদকবৃন্দ। আলোচনায় নেতৃবৃন্দ সংগঠনকে এগিয়ে নিতে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর