ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুরে যাত্রীবাহী বাস চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে মহাসড়কের বড়ইতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ গামী যাত্রীবাহী বাস ময়মনসিংহগামী একটি মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ব্যাটারি চালিত অটোরিকশাটি।

দুর্ঘটনায় নিহত হন- অটোরিকশার চালক গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামের সুরুজ মিয়া (৫০) ও মাহেন্দ্র যাত্রী আবদুর রশিদ (৫২)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা গ্রামের প্রয়াত শাবান আলীর ছেলে।

আহত অবস্থায় ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

গৌরীপুর থানার ওসি আবদুল হালিম সিদ্দিকী বলেন, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বাস আটক করা হয়েছে। চালক পালিয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর