আগুনেপুড়ে বাসবাড়ি হারানো বস্তিবাসীর পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরের টঙ্গীতে মিলগেট চুড়ি ফ্যাক্টরির পিছনের বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বস্তি পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
সোমবার (১৪ জুন) বিকেলে স্থানীয় নেতাকর্মী ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও নগদ আর্থিক সহয়তা করা হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসন করে দিবেন বলে আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোঃ ইলতুৎ মিশ, সহকারী কমিশনার পীযূষ কুমার দে,টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি.কম, ৫৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নেতা দ্বীন মোহাম্মদ নিরব সহ আকরাম হোসেন প্রমুখ।
আরিফ চৌধুরী/বার্তাবাজার/ই.এইচ.এম