কর্ণফুলীতে সিমেন্ট বোঝাই ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় আজ সোমবার বিকালে সিমেন্ট বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, পটিয়া উপজেলা বেলগাঁও বাবুল মেম্বারের বাড়ির চন্দন দাশ (৫০) এবং তার স্ত্রী পূর্নিমা দাশ (৪০), কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকার মো. নাছির (৩৮) ও রুপা (৩৪)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, সিমেন্ট বোঝাই ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেছেন। সিমেন্ট বোঝাই গাড়িটি রুবি সিমেন্ট কোম্পানীর। গাড়ি দুইটি আটক রয়েছে।

সুমন শাহ্/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর