পরিকল্পনা মন্ত্রীর সাথে দ্বন্দ্ব নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ফেসবুক পোস্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নানের কোনো দ্বন্দ্ব নেই। সিলেটের বেশ কয়েকটি স্থানোয় সংবাদ মাধ্যে তাদের দ্বন্দ্বের বিষয়ে সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ জুন) নিজের ফেসবুকে এ বিষয়ে পোস্ট করে বিষয়টি পরিস্কার করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ফেসবুকে লিখেন, মান্নান আমার বন্ধু, মান্নানের সাথে আমার সম্পর্ক ৫০ বছরের অধিক। আমি এবং মান্নান সুখে দুঃখে সব সময়ই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও আমৃত্যু থাকব বলেই আশা করি। দুঃখজনক যে সিলেটের একটি স্থানীয় সংবাদপত্রে দেখলাম আমার এবং মান্নানের মধ্যে নাকি দ্বন্দ্ব রয়েছে, এবং এই দ্বন্দ্বের কারণে নাকি সিলেটের অনেক উন্নয়ন ব্যাহত হচ্ছে! কে বা কারা এই সংবাদটি প্রচার করছেন জানি না তবে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

তিনি আরও লিখেন, যে বা যারা এটি প্রচার করছেন তারা হয়তোবা কোনো বিশেষ বা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য করছেন। ফেসবুকে এই স্ট্যাটাসটির প্রয়োজন আছে বলে মনে করছি না। তবে একটি বিশেষ কারণে দিচ্ছি আর তা হল আমার এবং মান্নানের স্থানীয় অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন আর তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়। দোয়া রইল। আব্দুল মোমেন।

উল্লেখ্য, এই মুহুর্তে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি এবং পরিকল্পনামন্ত্রী উভয়ই সিলেট অঞ্চল থেকে সংসদ সদস্য হয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর