দেড় যুগেও সংস্কার হয়নি পাটকেলঘাটার পল্লী বিদ্যুৎ সড়ক

জেলার গুরুত্বপূর্ণ পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সড়কটি সংস্কার আজ এলাকাবাসীর প্রানের দাবীতে পরিনত হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে এ ধরনের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে।

পাটকেলঘাটার সার্বিক চিত্র দেখে কেউ বলবে না যে এখানে জনপ্রতিনিধি বলে কেউ আছে। আর বাজারের সার্বিক উন্নয়নতো দূরের কথা সবকিছুই লেজেগোবরে অবস্থা। পাটকেলঘাটা বাজারের রাস্তা ঘাটের অবস্থা দেখলে বোঝা যায় দৃশ্যমান রাজনৈতিক প্রতিহিংসার বর্হিপ্রকাশ ঘটেছে এখানে।

ব্যবসায়ীক ভাবে কোটি কোটি টাকা লোকশান গুনতে হচ্ছে বাজারের ব্যবসায়ীদের। প্রতিনিয়ত দূর-দুরন্ত থেকে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাকে বাজারে এসে প্রায় কাদামাটি মেখে বাড়ি যেতে হয়।

এলাবাসী জানে রাজনৈতিক প্রতিবন্ধকতায় পল্লী বিদ্যুৎ রোডের কাজটি শুরু হচ্ছে না। সাধারন এলাকাবাসীর প্রশ্ন রাজনৈতিক কারনে সাধারন জনগন কেন কষ্ট পাবে? পল্লী বিদ্যুৎ রাস্তাটির পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ হতে বসেছে। শুধু মাত্র জনপ্রতিনিধিদের উদাসীনতা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারনে ১৭ বছরে এখনো সংস্কার পর্যন্ত হয়নি এই রাস্তাটির।

সাংবাদিকরা শুধু জরাজীর্ণ পাটকেলঘাটার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সড়ক নিয়ে লেখালেখি করলেও সুফল এখনো আসেনি। বর্ষায় হাটু-কাদা পানিতে চলতে হচ্ছে হাজার হাজার সাধারন জনগণকে।

বর্তমান রাস্তাটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে বড় বড় গর্তের মধ্যে পানি জমে থাকায় দুগর্ন্ধের সৃষ্টি হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজকর্ম করতে দোকানীদের কষ্ট হচ্ছে।

রাস্তাটির দু’ধারে গড়ে উঠেছে আবাসিক এলাকা, এখানে বসবাস করে শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, এনজিও কর্মী, কৃষক, বিভিন্ন ধরনের শ্রমিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর মানুষ। তাদেরকে নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় এ রাস্তাটিতে।

রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্রেতা শূন্যতায় ব্যবসায়ীক লোকসান গুনতে হচ্ছে। বাংলাদেশের সব জায়গার রাস্তা ঘাটে উন্নয়নের ছোঁয়া লাগলেও দীর্ঘ দেড় যুগ পার হয়ে গেলেও কোন ছোঁয়া লাগেনি এতিহ্যবাহী পাটকেলঘাটা সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ রাস্তাটির। শুধু মাত্র জনপ্রতিনিধিদের উদাসীনতা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারনে ১৭ বছরে এখনো সংস্কার পর্যন্ত হয়নি। ইটের সলিং এ রাস্তাটি খানাখন্দে পরিনত হয়েছে। অল্প বৃষ্টিতে হাটু পানির নিচে চলে যায় রাস্তাটি। রাস্তাটির দু’ধারে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের বহুতল ভবন। ভবনে বসবাসকারি মানুষের ব্যবহৃত পানিগুলো কোথায় ফেলবে নেই তার ব্যবস্থা। বাধ্য হয়ে রাতের আধারে চুরি করেই বাথরুমের দূর্গন্ধ যুক্ত ময়লা পানি নিষ্কাসিত হচ্ছে পল্লী বিদ্যুৎ রাস্তার উপরে। ফলে জনদূর্ভোগ চরমে, পরিবেশ হুমকির মুখে। অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক বীমা এনজিও কর্মীদের অভিযোগ রাস্তার এমন বেহাল দশা না হলে পাটকেলঘাটা উন্নয়নের জোয়ারে ভাসতো। পাটকেলঘাটা এলাকাবাসীর প্রাণের দাবী যাতে অতিদ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক পিচের ব্যবস্থা করা হয় সে ব্যাপারে মাননীয় সাংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ব্যবস্থা করবে।

এ বিষয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেলঘাটা বাজার কমিটির সভাপতি মোঃ মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এবং রাস্তায় কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় রাস্তায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরকার প্রতি বছর পাটকেলঘাটা বাজার থেকে লাখ লাখ টাকার রাজস্ব আদায় করে। কিন্তু বাজারের তেমন উন্নয়ন হয় না। তিনি রাস্তাগুলি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর