পরীমনি ইস্যুতে শাকিব খান নীরব

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রতিবাদ জানাচ্ছেন বিনোদন জগতের তারকরা। এদের মধ্যে জয়া আহসান, মিশা সওদাগর, রোশান, অনিমেষ আইচ, ভাবনারাও আছেন। তবে দেশের অন্যয়ম সেরা অভিনেতা শাকিব খানের পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো মন্তব্য।

ঢাকাই সিনেমার শীর্ষ এ অভিনেতার নীরবতায় অনেক প্রশ্ন তুলছেন তার ভক্তরা। শাকিব ও পরীমনি একসাথে দু’টি সিনেমায় এর আগে কাজ করেছেন। কিন্তু একজন সহকর্মীর পাশে না দাঁড়ানো নিয়ে নেটিজেনরা সমালোচনা করছেন।

তাদের মতে, অনেক আগেই পরীমনির পক্ষে আওয়াজ তোলা উচিত ছিল শাকিব খানের। অন্তত ইন্ডাস্ট্রির একজন সহকর্মী হিসেবে পরীমনির পাশে দাঁড়ানো শাকিব খানের নৈতিক দায়িত্ব বলে মনে করেন তারা।

নায়ক শাকিব খানের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ আছে। সেখানে লাখ লাখ ফলোয়ার রয়েছে। সেখানে মাঝে মাঝে পোস্ট করেন শাকিব খান। কিন্তু পরীমনি ইস্যুতে সেখানে কোনো মন্তব্য না পেয়ে হতাশ হয়েছে নেটিজেনরা।

তাদের প্রশ্ন, নিজের দুই ছবির নায়িকা পরীমনির জন্য কি এতটুকু সময় নেই শাকিব খানের হাতে? সবাই যেখানে মুখ খুলছেন, তিনি কেন চুপ করে আছেন? যদিও এসব প্রশ্নের কোনো জবাব দেননি কিং খান।

এর আগে গত ৯ জুন মধ্যরাতে ঢাকার অদূরে অবস্থির বোট ক্লাবে পরীমনিকে মারধর ও ধর্ষণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার ৪ দিন পর রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাসে তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা জানান। রাত ১১টায় সংবাদ সম্মেলনে জানান বিস্তারিত। এরই প্রেক্ষিতে সোমবার (১৪ জুন) দুপুরে অভিযুক্ত নাসিরসহ ৫ জনকে গ্রেতার করে পুলিশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর