ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িক পরীমনি। সোমবার (১৪ জুন) রাতে তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হন।
এসময় এক সাংবাদিক বলেন, অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ বলেছেন আপনি ক্লাবের মেম্বার নন তবুও সেখানে মদ্যপ অবস্থায় গিয়েছিলেন। এ বিষয়ে আপনি কি বলবেন।
এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমি মদ খাইনি। সেখানে যাওয়ার পর আমাকে মুখ চেপে মদ খাওয়ানো হয়েছে। আমি যখন থানায় গিয়েছিলাম তখন আমার উপরের ঠোঁট ফোলা ছিল। আমাকে অনেক মারপিট করা হয়েছে।
এর আগে রোববার (১৩ জুন) সন্ধ্যায় ফেসবুকে তার অভিযোগের কথা জানান পরীমনি। রাতেই ডাকেন সংবাদ সম্মেলন। পরদিন (সোমবার) দুপুরে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৩ নারী।
বার্তা বাজার/এসজে