ইন্দুরকানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় উলঙ্গ অবস্থায় অর্ধ গলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা সদরের কালাইয়া এলাকার কছা নদীর বেরি বাঁধ এর পাশে থাকা ছোটো একটি ব্যার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নারীর বয়স ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩২ বছর।

মরদেহ উদ্ধারকারী ব্যক্তি বার্তা বাজার কে বলেন, আমাকে ইন্দুরকানী থানার ওসি স্যার ফোন করলে আমি এসে কছা নদীর পাশে একটি ব্যার থেকে মরদেহটিকে উদ্ধার করে বেধে ইন্দুরকানী লঞ্চ ঘাটে নিয়ে আসি। পরে সেটিকে বিভিন্ন পরিক্ষা করে ইন্দুরকানী থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, মরদেহের গায়ে একটা ছোটো কাপড়, দুই হাতে দুটো লাল চুরি এবং এক হাতে ছোটো একটি দড়ি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ এলাকার কিছু লোক ৪/৫ দিন আগে দেখতে পায় ওই স্থানে নারীর মরদেটি ভাসমান অবস্থায়।

পুলিশ সুত্রে জানা যায়, তারা খবর পেয়ে স্থান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা আরও বলেন- মরদেহটির গায়ের চামড়া উঠে যাওয়ার কারনে ফিঙ্গার নেয়া যাচ্ছে না। ফিঙ্গার নিতে পারলে পরিচয় শনাক্ত করা যেত।

এ বিষয়ে জানতে রাতে ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির কে একাধিক বার ফোন করলেও তাকে পাওয়া যায় নি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর