এনা পরিবহনের মালিকের সম্পদের হিসাব চেয়েছে দুদক

সড়কপথে যাতায়াতে পরিচিত প্রতিষ্ঠান এনা পরিবহনের মালিক ও পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং তার ওপর নির্ভরশীলদের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন (দুদক)। সোমবার (১৪ জুন) তাকে নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক জানান, নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাকে কমিশনে হিসাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে খন্দকার এনায়েত উল্লাহ এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদেরর স্বনামে–বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন, তাহলে দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ২৬–এর উপধারা (২) মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একই ধরণের নোটিশ তিতাস গ্যাসের সাবেক বিক্রয় সহকারী ও সিবিএর সাবেক সাধারণ ফারুক হাসানকেও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাকেও নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে হিসাব দাখিল করতে বলা হচ্ছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর