মাদারীপুরে মুক্তিযোদ্ধার সংগঠককে কটুক্তি করায় জেলা আ.লীগ সভাপতির পদত্যাগ দাবি

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানের পিতা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক মৌলভী আচমত আলী খানকে নিয়ে কটুক্তি করায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে শহরের কলেজ গেইট এলাকায় এ সংবাদ সম্মেলন করে সদর উপজেলা আওয়ামী লীগের একাংশ।

এ সময় সদর উপজেলা আ.লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিম অভিযোগ করে বলেন, স¤প্রতি রাজৈরে এক অনুষ্ঠানে শাজাহান খান এমপির বাবা, সাবেক সংসদ সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয় জেলা আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। যা মুক্তিযোদ্ধা ও আ.লীগের দলীয় নেতাকর্মীদের জন্য বেমানান।
এছাড়া আছমত আলী খানের মুক্তিযুদ্ধে ভুমিকা নিয়ে পদক পাওয়ার প্রশ্ন তোলেন শাহাবুদ্দিন মোল্লা।

এরই প্রতিবাদে তার পদত্যাগের দাবী জানানো হয়। পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ারও আহবান জানান তারা।
সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

এ সময় সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকন, মাদারীপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, ছাত্র নেতা তানভীর মাহমুদসহ সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর