ববির শেখ হাসিনা হলের নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা আবাসিক হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই প্রভোস্ট দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ মুহসিন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনা হলের নবনিযুক্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. রেহানা পারভীন বলেন, শেখ হাসিনা হলের ছাত্রীদের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করবো। হলের ছাত্রীদের জন্য সুন্দর পরিবেশ, থাকা-খাওয়ার সকল ব্যবস্থার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। হলের সার্বিক উন্নয়নের জন্য চেষ্টা করবো। আমি উপাচার্যের প্রতি কৃতজ্ঞ আমাকে দায়িত্ব দেয়ার জন্য।

ইমদাদুল ইসলাম/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর