আনোয়ারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মো.তাহমিদ ( ২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১১ টায় শিশুটিকে বাড়ির পুকুরে থেকে মৃত অবস্হায় উদ্ধার করা হয় বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বলেন, সকালে আমার এলাকার বাসিন্দা মুহাম্মদ এনামুল হকের দই বছরের শিশু পুএ মো.তাহমিদ বাড়ির পুকুরে পড়ে গেলে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

তিনি আরো জানায় শিশুটির বাবা মো.এনাম একটি বেসরকারি চাকুরি করে। এঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।

সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর