আনোয়ারায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত ৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তৈলারদ্বীপ সরকার হাট গরুর বাজারের এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ কাভার্ডভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৪ জন আহত হয়। এ সময় সড়কে যানজট সৃষ্টি হলে যাত্রীরা দুর্ভোগে পড়ে।
সোমবার (১৪জুন)বিকাল সাড়ে ৪ টায় উপজেলার (পি.এ.বি) সড়কের সরকার হাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়,বিকাল সরকার হাটে এলাকায় শহরগামী যাত্রীবাহী একটি বাস (চট্রমেট্রো ব১১-০৪৫৭)নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশখালীগামী (চট্রমেট্রো ট ১১-৯২৭৫)একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি সড়কের পাশে পড়ে যায় এতে বাসে তাকা ৪ যাত্রা আহত হয়।
আহতরা হলেন, হাসিনা বেগম(৬০),নুর জাহা(৭০),জোবাইদা (৫),মোবারক ( ৫০)। আহতদের উদ্ধার করে আনোয়ারা থানার পুলিশ ও স্থানীয়রা উপজেলা হাসপালে চিকিৎসা সহায়তা দেন।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম.দিদারুল ইসলাম সিকদার বলেন, উপজেলার সরকার হাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে ৪ যাত্রী আহত হয়। ঘটনার পর পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে সৃষ্ট যানজট নিরসন করে।
সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম