পাংশায় গড়াই নদীর বালু উত্তোলন নিয়ে মারামারিতে যুবকের মৃত্যু

রাজবাড়ীর পাংশা ও শ্রীপুরের আলমডাঙ্গার চরে ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় নিজেদের মধ্যেই মারামারিতে প্রাণ হারালো বিল্লাল মন্ডল (২৮) নামের এক যুবক।

নিহত বিল্লাল মন্ডল (ড্রেজার মালিক) কুষ্টিয়ার ভেরামারা থানার মসলেমপুর গ্রামের আবু বক্কার মন্ডলের ছেলে।

সোমবার (১৪ জুন) রাজবাড়ী জেলার পাংশা ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মধ্যদিয়ে বয়ে যাওয়া গড়াই নদীর আলমডাঙ্গার চরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডেজার মেশিন ভাড়া করে এনে দীর্ঘদিন ধরে গড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছে পাংশার উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর—আফরা গ্রামের বালু ব্যবসায়ী মোঃ খালেক বিশ্বাস।

এ বিষয়ে নিহতের ভাই মোঃ হেলাল মন্ডল বলেন, আমার ভাই বিল্লাল মন্ডল (ড্রেজার মালিক) খাবার যাইতে চাইলে মালিক পক্ষের লোকজন তাকে নিষেধ করে। এই নিয়ে বাকবিতর্কেও সৃষ্টি হয়। এক পর্যায়ে মালিক পক্ষের লোকজন বাঁশ দিয়ে বিল্লাল মন্ডলের মাথায় আঘাত করে পালিয়ে যায় পরে স্থানীরা তাকে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘষোণা করেন। তিনি আরোও বলেন এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

এ ঘটনায় বালু ব্যবসায়ী মোঃ খালেক বিশ্বাসের মুঠোফোনে একাধীকবার ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাংশা মডেল থানার এস.আই নবীন বিশ্বাস বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। কেবা কারা মেরেছে সেটা এখনও জানাযায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তদন্ত শেষে শ্রীপুর থানা পুলিশের মাধ্যমে পবিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর