ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মাশরাফির বার্তা

নিজেদের ফেবারিট দাবি করা আফগানদের উড়িয়ে দিয়ে বিশ্বকাপে তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সাউদ্যাম্পটনে টসে হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৬৩ রানের জবাবে ২০০ রানেই অলআউট হয়ে গেছে রশিদ-নবীরা।

মাত্র ২৯ রান খরচায় বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া ব্যাট হাতেও খেলেছেন ৫১ রানের এক অনবাদ্য ইনিংস।

এই জয়ে পয়েন্ট টেবিলে ৫ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ দল। ৭ ম্যাচ শেষে তিন জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শ্রীলংকাকে টপকে গেছে তারা।

সেমিফািইনালে যাওয়ার দৌড়ে বাংলাদেশের শেষ দুই ম্যাচেও জয়ের বিকল্প নেই। আর টাইগারদের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী ভারত ও পাকিস্তান।

টাইগারদের এই দূর্দান্ত জয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি। তার সঙ্গে মুশফিক-তামিমদের অবদানের কথাও তুলে ধরেছেন তিনি।

ম্যাচ শেষে সঞ্চালক হার্শা ভোগলের অনুরোধে টাইগার সমর্থকদের উদ্দেশ্য ভারত-পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ন দুই ম্যাচ নিয়ে বার্তা পাঠিয়েছেন অধিনায়ক মাশরাফি।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমি মনে আমরা যদি মাঠে সেরাটা খেলতে পারি তাহলে ভারত-পাকিস্তানের বিপক্ষেও ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। আর টাইগার সর্মথকদের উদ্দেশ্য বলবো আমরা মাঠেে সেরাটা দিতেই নামবো।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর