মারা গেছেন শ্রীপুরের জনপ্রিয় শিক্ষক সেলিম স্যার
মাগুরার শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক এম এম আমিরুজ্জামান সেলিম (৪৯)।
সোমবার (১৪ জুন) দুপুর ১২ টায় মাগুরা ২৫০ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তার মৃত্যুতে পরিবার, আত্মীয় – স্বজন, সহকর্মী,শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আমিরুজ্জামান সেলিমের প্রথম জানাযার নামাজ বিকাল ৩ টায় এমসি পাইলট স্কুলের মাঠে ২য় জানাযার নামাজ তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার পাতুরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, শিক্ষক আমিরুজ্জামান সেলিম ২০০২ সালের ০২ জানুয়ারি শ্রীপুরের চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
পরবর্তীতে ২০০৬ সালের পহেলা নভেম্বর শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ ১৯ বছর শিক্ষকতার জীবন পার করেন।
তাছিন জামান/বার্তাবাজার/ই.এইচ.এম