ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া মায়ের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম আক্তার নামে ৫ বছরের এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাবাসসুম আটলা গ্রামের পূর্বপাড়া এলাকার সিরাজুল ইসলামের মেয়ে।

পরিবার ও হাসপাতালে সূত্রে জানা যায়, দুপুরে দিকে বাড়ির পশ্চিম পাশের পুকুরে তাবাছসুমের মা সাথে গোসল করতে যায়। পরে হঠাৎ তাবাছসুম পানিতে ডুবে যায়। তাবাসসুমকে অনেক খোজাখুজি করে পানির তলা থেকে অসচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে তাবাসসুমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামাল ভূঁইয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

তিনি আরও জানান, মেয়েটির ফুসফুসে পানি ঢুকে যাওয়ায় শ্বাসনালী বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃত্যু কথা শুনে পরিবারের লোকেরা তাবাসসুমের মরদেহ নিয়ে চলে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম জানান, হাসপাতাল সূত্রে জেনেছি ৫ বছরের একটি মেয়ে শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

রাসেল আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর