টাকা দিয়ে চুক্তিবদ্ধ নারী থাকতো নাসিরের সংগ্রহে

বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ টাকা দিয়ে নিজের ফূর্তির জন্য মাসিক চুক্তিতে নারী রাখতেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতারের সময় ৩ নারীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীরা হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)। এছাড়াও গ্রেফতার হয়েছেন তুহিন সিদ্দিকী অমি নামে এক যুবক।

এ বিষয়ে ডিব পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, এটা অমির বাসা। পরীমণির সংবাদ সম্মেলনের পর থেকে নাসির তার তিন রক্ষিতাকে নিয়ে এ বাসায় পালিয়ে ছিলেন। মাদক রাখার অভিযোগে সে তিন জনকেও আমরা গ্রেফতার করেছি। ওই বাসাটিতে অভিযান পরিচালনার সময় বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ-বিয়ার ও ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া নাসিরের বিষয়ে তিনি জানান, নাসিরের বিরুদ্ধে আগেও মাদক ও নারী নির্যাতনের মামলা হয়েছে। নানা অভিযোগে তাকে উত্তরা ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেনেছি। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে আমরা সেগুলোর তদন্ত করব।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর