নাফ নদীতে ফের দুই নারীর মরদেহ, মোট ৬ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদী হতে ফের দুই নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই পর্যন্ত নারী ও শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ জুন) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী সংলগ্ন নাফনদীর কিনারা থেকে অজ্ঞাত পরিচয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।

তিনি জানান, নাফনদীতে ভাসমান দুই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোক জন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটি পোস্টমর্টেমের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ জুন প্রথমে শিশুসহ তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল ১৩ জুন এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃতদের মৃত্যু নৌডুবির কারণে হয়েছে বলে অনেকটা ধারণা করা হচ্ছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর