কাদের মির্জার চোখ তুলে নিতে নির্দেশ দিল তার বোন!

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার চোখ তুলে নেওয়ার জন্য তার বোন নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তারই ভাগ্নে ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু।

সোমবার (১৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মাহবুবুর রশীদ মঞ্জু এই কথা জানান।

তিনি বলেন, আমার মায়ের নির্দেশ হল তার (কাদের মির্জা) চোখগুলো তুলে নিয়ে আসা। আজকে রাতের মধ্যে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বুঝবেন আন্দোলন কত প্রকার ও কি কি।

সেতুমন্ত্রীর এই ভাগ্নে বলেন, কাদের মির্জা ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে আমরা ৪৮ ঘন্টার অবরোধ ডেকেছিলাম। কিন্তু প্রশাসন তাদেরকে গ্রেফতার করেনি। তাই এই অবরোধ সর্বাত্মকভাবে আজ রাত ১২টা পর্যন্ত চালিয়ে যাবেন। যদি আজ রাত ১২টার মধ্যে এটার সুরাহা না হয়, তাহলে এখানে আরো কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে।

মঞ্জু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মির্জা তোমাকে দেখিয়ে দিবে আন্দোলন কত প্রকার ও কি কি। তুই আমাদের কোনো আত্মীয় নয়। তোকে ওই খাতা থেকে বাদ দেওয়া হয়েছে। তোর মত বিকৃত রুচির মানুষ আমাদের আত্মীয় হতে পারে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর