বান্দরবানের দুর্গম এলাকায় বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব, মৃত্যু ৬

বান্দরবানের আলীকদমের দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে চারদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুর্গত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে মেডিকেল টিম চিকিৎসাসেবা দিয়ে যাচ্চে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশিক ই মাহমুদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত চারদিনে উপজেলার কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- মাংরুম পাড়ার মাংদম ম্রো, ঙানলি ম্রো, রেংচেং ম্রো, ইয়ুংচা পাড়ার রামদন ম্রো, কাইসার ম্রো ও তুমলত ম্রো।

ওই পাড়ায় আরও অন্তত ৫৫ জন বাসিন্দা এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। পাহাড়ি ঝর্না থেকে দূষিত পানি পান করায় ওই এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়ে। আক্রান্ত বাড়তে থাকায় ওই এলাকায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বলেন, আলীকদম-থানচি সীমান্ত এলাকায় কয়েকটি মুরুং পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চারদিনে ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সেনাবাহিনী হেলিকপ্টাযোগে মেডিকেল টিম ও ওষুধপত্র নিয়ে যাওয়া হচ্ছে।

মিজানুর রহমান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর