নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনন্দ মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) সকালে উপজেলার চাতলপাড় চকবাজারে নিজ দোকানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ মিয়া চাতলপাড় ইউনিয়নের রতনপুর মধ্যপাড়ার হাসু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায় চাতলপাড় চকবাজারের নিহতের ভাই আরাজ উদ্দিনের মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওর্য়াকশপে নৌকার বডিতে জ্বালাই দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাসেল আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর