আখাউড়া স্থলবন্দরে ৭ দিন ব্যাপী “সেবা সাপ্তাহ চালু”

মুজিব বর্ষের অঙ্গীকার, স্থলপথে বাণিজ্যের প্রসার” এ শ্লোগানকে সামনে রেখে ১৪ জুন বাংলাদেশ স্থল বন্দর কতৃপক্ষের ২০ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে দিন ব্যাপী স্থলবন্দর সেবা সাপ্তাহ চালু করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সকাল ১১ টার সময় আখাউড়া স্থলবন্দর কতৃপক্ষের অফিসে কেক কাটার মধ্যে দিয়ে এই সেবা সাপ্তাহ চালু করা হয়।

এই সময় এক আলোচনা সভায় স্থলবন্দর ওয়্যার হাউজ কর্মকর্তা সামাউল ইসলামের সঞ্চালনায় ও আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ,স্থলবন্দর শ্রমিকলীগের সভাপতি শানোয়াজ মিয়া শানু ।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থলবন্দর গোডাউন ইন্সপেক্টর সহিদ খান, কাস্টমস সহকারী শুল্ক কর্মকর্তা নাজমুল হাসান, স্থলবন্দরের ব্যবসায়ী আক্তার হোসেন,সাইফুল ইসলাম, নাজির হোসেন, রাজীব উদ্দিন ভূঁইয়া, নাজিরুল হক, রিপন ভূঁইয়া সহ আরো অনেকে।

হাসান মাহমুদ পারভেজ/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর