রাজধানীর স্যার সলিমুল্যাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালাল চক্রের ২৩ জনকে আটক করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে এই অভিযান শুরু হয়।
বিকাল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যহত ছিল। তখন পর্যন্ত আটক হয়েছিল ২৩ জন।
এ বিষয়ে র্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব জানান, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান এই অভিযানের নেতৃত্বে আছেন।
তিনি আরও জানান, দুপুর থেকে মিটফোর্ড হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালানো হয়। তখন হাসপাতালে অবৈধভাবে প্রবেশকারী ২৩ দালালকে আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বার্তা বাজার/এসজে