টাঙ্গাইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার ভূটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিরসের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন।
অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার সত্যেন্দ্র পাল, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার আলী, জয়েনশায়ী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক প্রমুখ।
হাসান সিকদার//বার্তাবাজার/টি