সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় মডেল মসজিদ এবং ইসলামিক সাংষ্কৃতিক কেন্দ্র নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাউছার মোঃ আব্দুল ওয়াহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সদর ইউপি চেয়ারম্যান জি,এম শোকর আলী, উপজেলা প্রকৌশলী শাহিন আলম প্রমুখ। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি আব্দুল খালেক।
উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংষ্কৃতিক কেন্দ্র নির্মানের উদ্যেগ গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলা পরিষদের অভ্যন্তরে মডেল মসজিদ ও ইসলামিক সাংষ্কৃতিক কেন্দ্র নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ কোটি টাকা বরাদ্দের এ কাজটি সম্পন্ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্ড সন্স লিঃ।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/