সাতক্ষীরায় চলছে ঢিলেঢালা লকডাউন,৪৭ শতাংশ করোনা সংক্রমন

দ্বিতীয় দফার তৃতীয় দিনে সাতক্ষীরায় চলছে ঢিলেঢালা লকডাউন। সড়কে পুলিশের বাধা সত্ত্বেও ছোট ছোট যানবাহন চলছে ।গনপরিবহন বন্ধ রয়েছে। বাজারঘাটেও রয়েছে ভিড়। মাস্ক পরছেন হাতেগোনা কিছু লোক।

পুলিশের বাধা ও ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে সড়কে চলাফেরা করছেন মানুষ।

এদিকে আজ সোমবার (১৪জুলাই) সকাল পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা পরিক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। সংক্রমনের হার ৪৭ শতাংশ।

অপরদিকে জেলাব্যাপী লকডাউনের মধ্যেও অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সীমান্তের তলুইগাছা, বৈকারি, হিজলদি ও মাদ্রায় অভিযান চাালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী এক শিশু রয়েছেন।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ জানান আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। তাদেরকে প্রশাসনিক ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেটিনে পাঠানো হয়েছে। তিনি আরও জানান গত তিন সপ্তাহে সাতক্ষীরা সীমান্তে ৩ জন মানবপাচারকারীসহ ৫৪ জনকে আটক করা হয়েছে।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর