চট্টগ্রামে পাহাড় হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান
চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় বায়েজিদ সংযোগ সড়কের দুইপাশের বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসতি উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দ্বারা গঠিত তিনটি দলের মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ।
কাট্টলী অংশে অভিযান পরিচালনা করছেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।
হাটহাজারী অংশে অভিযান পরিচালনা করছেন হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।
সীতাকুণ্ড অংশে অভিযান পরিচালনা করছেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম এবং চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পাহাড় হতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদে সপ্তাহ খানেক সময় লাগবে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/ বার্তাবাজার/ টি