চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান (৮৩) বাধ্যর্কজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর দুইটায় রাষ্ট্রিয় মযর্দায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সোমবার (১৪ জুন) ভোরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভূগছিলেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, যুবলীগের সভাপতি মো. সোলাইমান তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম হক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাহেদুর রহমান শাহেদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক জানিয়েছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সুমন শাহ/বার্তা বাজার/টি