পরীমনির এই ঘটনা জানতেন জায়েদ খান

চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুন) রাতে ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওইয়া এক পোস্টে তিনি এই অভিযোগের কথা জানান। তাকে নির্যাতনের কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। তবে অভিযুক্তের নাম লিখেননি।

রাত ৭টা ৫৩ মিনিটে আপলোড করা এই ফেসবুক পোস্ট নিয়ে মুহুর্তেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে পরীমনি জানান, গত চার দিন ধরে থানা থেকে শুরু করে চলচ্চিত্র বন্ধুদের কাউকে পাশে পাননি তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতিতেও অভিযোগ নিয়ে গেছেন। কিন্তু তিনি কোনো প্রতিকার পাননি। যাদেরকে পেয়েছেন সবাই বিস্তারিত ঘটনা জেনে ‘দেখছি’ বলে চুপ হয়ে গেছে। তাই বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।

তার এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, পরীমণি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার চান তিনি।

গণমাধ্যম কর্মীদের সঙ্গে মুঠোফোনে পরীমনি কাঁদতে কাঁদতে জানান, তার স্ট্যাটাসটি সত্য। অনেক ভেবেচিন্তেই এই স্ট্যাটাস দিয়েছেন। তার সঙ্গে অনেক খারাপ কিছু ঘটেছে যে স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন।

তবে রাত ১১টায় সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে পরীমনি জানান, উত্তরা বোট ক্লাবে সেদিন রাতে তিনি বেড়াতে গিয়েছিলেন। তখন নাসির উদ্দিন মাহমুদ বাবু নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর