টাঙ্গাইলের ঘাটাইলে সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার (১৩ জুন) দুপুরে উপজেলার সাগরদিঘী -ভরাডোবা সড়কে শোলাকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুর উপজেলা গোপিনাথ পুরের মৃত আব্দুল হালিমের ছেলে আমহজাদ(৪৫) গোপালপুর উপজেলার উত্তর পাথালিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে মঞ্জুরুল করিম বেলাল (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় ঘাটাইল উপজেলা সাঘরদিঘী থেকে সিএনজি ভর্তি যাত্রী নিয়ে ভরাডোবা যাওয়ার সময় শোলাকুড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে দুই জন নিহত হয়।
এ বিষয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উত্তম আর্য্য/বার্তা বাজার/এসজে