মাদারীপুরের শিবচরে সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে মো. ফরহাদ শেখ(৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মাসুদ ফকির(৩২) নামে আরো এক শ্রমিক। রোববার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সিপাহি কান্দি গ্রামের মো. মানিক মুন্সীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ শিবচর উপজেলার দক্ষিণ চর তাজপুর সিপাহি কান্দি গ্রামের তারা মিয়া শেখের ছেলে। আহত মাসুদ একই উপজেলার সরদার মাহমুদের চর এলাকার মৃত রফিক শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মানিক মুন্সীর বসত বাড়ীতে বাথরুমের সেফটি ট্যাংকি পরিস্কার করার জন্য টেংকির মধ্যে নামে ফরহাদ ও মাসুদ। এসময় ট্যাংকির গ্যাসে উভয়ে অসুস্থ হয়ে ডাক-চিৎকার করতে থাকে। তাদের চিৎকার শুনে বাড়ি মালিকসহ আশপাশের লোকজন দ্রুত তাদেরকে ট্যাংক থেকে উপরে উঠায়।
এসময় ঘটনাস্থলেই ফরহাদ মৃত্যু বরণ করেন। পরে আহত মাসুদকে উপস্থিত লোকজন চিকিৎসার জন্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন এ ঘটনার সততা নিশ্চিত করেছেন।
আকাশ আহমেদ সোহেল/ বার্তা বাজার/এসজে