তালায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলায় আজগার আলী মোড়ল (৬২) নামের এক ব্যক্তির গলায় গামছা প্যাচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুন) উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আজগার আলী মোড়ল একই গ্রামের মৃত আফছার আলী মোড়লের ছেলে।

জানা যায়, রোববার বাড়ির পাশের একটি আম গাছে ঝুলন্ত মরদেহটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

তবে, নিহতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের ভাই সামছুর মোড়ল জানান, তার ভাই দীর্ঘদিন পেটের ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছিল। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

তালা থানার ওসি মেহেদী রাসেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।

মীর খায়রুল আলম/ বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর