চীন সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালানটি ঢাকায় পৌঁছেছে।
রোববার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
টিকার সঙ্গে বেশ কিছু মেডিকেল সামগ্রীও ঢাকায় এসেছে। চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে এসব মেডিকেল সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় বাংলাদেশকে ৫ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।
বার্তাবাজার/নব