টেকনাফে ৮’শ ক্যান বিয়ারসহ পিকআপ জব্দ

কক্সবাজারের টেকনাফে পাচারকালে ৮’শ পিস ইয়াবাসহ একটি পিকআপ জব্দ করেছে কোস্ট গার্ড। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী বাজার এলাকা থেকে এসব বিয়ার জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন আমিরুল হক।

তিনি জানান, রাতে নিয়মিত টহলকালীন সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দিলে অমান্য করে দ্রুতগতিতে পালাতে চেষ্টা করে। কিছুদূর গিয়ে গাড়ীর গতি কমিয়ে চালক এবং হেল্পার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে গাড়ীটি তল্লাশী করে ৮শ ক্যানবিয়ারসহ পিকআপটি জব্দ করা হয়।

জব্দকৃত বিয়ার ও পাচারকাজে ব্যবহৃত গাড়িটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর