এক বছর পরীক্ষা না দিলে বড় কোনো ক্ষতি হবে না: শিক্ষামন্ত্রী

বর্তমান করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুস্থ থাকার ওপর বেশি নজর দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এক বছর পরীক্ষা না দিলে জীবনের এমন কোনো বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। আগে সুস্থ থাকতে হবে।

রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার প্রস্তুতি চলছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেয়া যায় বা অন্য কোনোভাবে নেওয়া যাবে কিনা সেটা চিন্তা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আগে সুস্থ থাকতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়। নিজেরা বাড়িতে সুস্থ থাকতে কাজ করো।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর দফায় দফায় সেই ছুটি বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর