কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা থেকে মেনু মিয়া (৫৫) খেত থেকে ১৮টি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। রবিবার সকালে মেনুর খেত থেকে গাছগুলো উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাটুয়াভাঙ্গায় বসতবাড়ির পাশে একটি খেতে গাঁজার চাষ করেন। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে খেত থেকে ১৮টি গাঁজাগাছ উদ্ধার করে যার ওজন প্রায় সাড়ে পাঁচ কেজি। সে পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার করেহা গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেনুর একটি খেত থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক মেনুর নামে থানায় একটি মামলা হয়েছে, মামলা নং- ১২। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা সহ আরো ৪ জন কে আটক করে মোট পাঁচ জন কে আদালতে পেরণ করা হয়েছে।
হুমায়ুন কবির/বার্তাবাজার/পি